মালদা

পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি র‍্যালি আয়োজন করা হয়। মঙ্গলবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারীদের সন্মান, বিভিন্ন অধিকার সহ একাধিক বিষয় নিয়ে এই র‍্যালি। এই র‍্যালির উদ্দেশ্য জলপাইগুড়িতে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত নারীদের অধিকার নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় মহিলাদের যোগদান। এদিন ভাবুক অঞ্চল থেকে শুরু করে আট মাইল স্ট্যান্ডে পৌঁছে মহিলাদের নিয়ে আলোচনা সভা করা হয়। এই র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা ব্লক তৃণমূল নেতৃ তৃপ্তি সাহা সহ তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যা ও কর্মীরা। 

        মহিলা ব্লক তৃণমূল নেতৃ তৃপ্তি সাহা জানান, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই র‍্যালি করা হয়েছে। আগামী ৮ই মার্চ জলপাইগুড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানে মহিলাদের আহ্বান জানিয়েছে তিনি।